জাবির বিশিষ্ট নাট্যকার ড. আফসার আহমেদ ইন্তেকাল করেছেন

৯ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ): বিশিষ্ট নাট্যকার ড. আফসার আহমেদ মারা গেছেনবিশিষ্ট নাট্যকার ড. আফসার আহমেদ মারা গেছেনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট নাট্যকার ড. আফসার আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. সোমা মুমতাজ। তিনি বলেন, আফসার স্যার আমাদের ছেড়ে চলে গেছেন। আর কিছুক্ষণ পর তার লাশ বিশ্ববিদ্যালয়ে পৌঁছাবে। আজ এশার নামাজের পর ক্যাম্পাসে তার…

Read More

সিলেটে মধ্যরাতে ভূকম্পন অনুভূত

৮ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ):সিলেটে বৃহস্পতিবার মধ্যরাতে ভূকম্পন অনুভূত হয়েছে। রাত ১২টা ২৮ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। হঠাৎই ভূকম্পনে সিলেটের বিভিন্ন এলাকায় আতঙ্ক দেখা দেয়। তবে শুক্রবার সকাল পর্যন্ত ভূকম্পনে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানিয়েছেন, ভূকম্পনটির উৎপত্তিস্থল মিয়ানমারের মনওয়ায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। ঢাকা থেকে পূর্ব-দক্ষিণ-পূর্বদিকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ৪৭৭ কিলোমিটার। ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়। এর আগে চলতি বছরের ২৯ মে এক দিনে সিলেটে সকাল থেকে দুপুর পর্যন্ত মোট ছয় দফা…

Read More

সারা বিশ্বের ৪০ শতাংশ লোককে টিকাদানের কৌশল ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৮ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ): বিশ্ব স্বাস্থ সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, নি¤œ আয়ের দেশগুলো বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে ভ্যাকসিন সরবরাহের অগ্রাধিকারের মাধ্যমে কভিড-১৯ এর বিরুদ্ধে প্রতিটি দেশে ২০২১ সালের শেষ নাগাদ জনসংখ্যার ৪০ শতাংশ এবং ২০২২ সালের মাঝামাঝি সময়ে ৭০ শতাংশ লোককে ভ্যাকসিন দেয়া হবে।“আজ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২২ সালের মাঝামাঝি নাগাদ বৈশ্বিক কভিড-১৯ টিকাদান কার্যক্রমের লক্ষ্য অর্জনের কৌশল করছে” উল্লেখ করে হু’র মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসিস এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, এই কৌশলের লক্ষ্য হচ্ছে চলতি বছরের শেষ নাগাদ জনসংখ্যার ৪০ শতাংশ এবং ২০২২ সালের মাঝামাঝি ৭০ শতাংশ লোকের টিকাদান…

Read More

রিহ্যাব বাংলাদেশের কার্যালয়ে বিনামূল্যে কৃত্রিম পা প্রদান

স্টাফ রিপোর্টার(বিবিনিউজ ):সম্প্রতি রিহ্যাব বাংলাদেশ ও রোটারী ইন্টারন্যাশনাল আড়ং ঢাকা ,ডিস্টঃ৩২৮১- এর সৌজন্যে ১ জন পা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল আড়ং ঢাকা এর তানজিনা আহম্মেদ (প্রেসিডেন্ট),এএফএম ফেরদৌসুল আলম (প্রেসিডেন্ট),ডাঃ শরিফ হাসান (প্রেসিডেন্ট),মোঃ হাসিবুর রহমান হাবিব (ব্যাবস্থাপনা পরিচালক ),এছাড়াও উপস্থিত ছিলেন রিহ্যাাব বাংলাদেশ এর চেয়ারম্যান কানিজ ফাহমিদা এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদ কামাল প্রমূখ।

Read More

সচল ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম

৫ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ):সার্ভার ডাউন হওয়ার প্রায় ৬ ঘণ্টা পরে সচল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। সোমবার রাত নয়টার কিছু সময় পর থেকে জনপ্রিয় এই যোগাযোগমাধ্যমগুলোতে বার্তা আদান–প্রদান বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন বিশ্বজুড়ে লাখো ব্যবহাকারী। মঙ্গলবার ভোররাত সাড়ে চারটার দিকে এক টুইটবার্তায় সার্ভার সচল হওয়ার বিষয়টি নিশ্চিত করে ফেসবুক কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সার্ভার জটিলতায় এক টুইটবার্তায় ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চেয়েছে ফেসবুক। টেক জায়ান্টটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইক শ্রোফার বলেন, ফেসবুকের শতভাগ পরিষেবা পেতে আরও কিছু সময় লাগতে পারে। দীর্ঘ সময় ধরে এ…

Read More

ব্যাংকের সামনে অভিনব কায়দায় ৩ লাখ টাকা চুরি

৫ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ):ঘড়ির কাঁটায় সকাল ১০টা ৫৪ মিনিট। সোনালী ব্যাংক পঞ্চগড় শাখা থেকে ঋণের তিন লাখ টাকা তুলে একটি লাল ব্যাগে নিয়ে বের হয়েছিলেন স্কুলশিক্ষক ইয়াহিয়া খান। লোকজন আর মোটরসাইকেলের ভিড় তখন ব্যাংকের সামনে। সেখানে রাখা মোটরসাইকেলটির হ্যান্ডেলে টাকার ব্যাগটি রাখতে না রাখতেই পেছন থেকে এক বয়স্ক লোক বলে উঠলেন, ‘আপনার টাকা পড়েছে।’ মাটির দিকে তাকাতেই ইয়াহিয়া খান দেখলেন, ১০, ২০, ৫০ ও ১০০ টাকার কিছু নোট মাটিতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। পকেটে হাত দিয়ে তিনি বলেন, ‘না আমার টাকা পড়েনি।’ এ সময় পড়ে থাকা কিছু টাকা ইয়াহিয়ার মোটরসাইকেলের…

Read More

একনেকে ছয় হাজার ৫৫১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ৯ প্রকল্পের অনুমোদন

৫ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ):জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ছয় হাজার ৫৫১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ৯ প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প চারটি আর সংশোধিত প্রকল্প পাঁচটি। আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বৈঠকে যুক্ত হন। ৯ প্রকল্পে সরকারি অর্থায়নে তিন হাজার ৭৪২ কোটি ২৯ লাখ টাকা, সংস্থার নিজস্ব ঋণ ২৬ কোটি ২২ লাখ টাকা ও বৈদেশিক ঋণ দুই হাজার ৭৮২ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় করা হবে।একনেকে অনুমোদন পাওয়া…

Read More

দুর্গা উৎসবকে সামনে রেখে সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত প্রতিমা কারিগররা

স্টাফ রিপোর্টার,৫ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ): আগামী ১১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পাঁচ দিন ব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাকারিগররা। এ সময়ে দম নেওয়ার ফুরসত নেই কারিগরদের। এখন চলছে কাদামাটির দিয়ে প্রতিমার তৈরী। তার পর প্রতিমাতে পড়বে রংতুলির আঁচড়। করোনা মহামারিতে গত বছর দুর্গা প্রতিমার কারিগদের হাতে কাজ কম ছিল । এ বছর সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে প্রায় তিন শতাধিক মন্ডপে দুর্গাপূজা হবে বলে জানা গেছে। এ…

Read More

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না:ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার,৫ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ): আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় গাবতলী আমিনবাজার দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি হুশিয়ারি দেন।মন্ত্রী বলেন, আমিনবাজারে ২০৪ কোটি টাকা ব্যয়ে ৮ লেনে ২৩২ দশমিক ৯৪ মিটার দৈর্ঘ্য ২য় সেতুর প্রায় ২৫ শতাংশ কাজ শেষ হয়েছে। গত ফেব্রুয়ারিতে সেতুর নির্মাণকাজ শুরু হয়, যা আগামী বছরের ফেব্রুয়ারি মাসে শেষ হওয়ার কথা।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক…

Read More

কিউকমের সিইও গ্রেপ্তার

৪ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ):কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। পল্টন থানায় রিপনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রতারণা মামলা রয়েছে। সেই সূত্রে তাঁকে গতকাল রোববার সন্ধ্যায় ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। বাজারমূল্যের চেয়ে কমে পণ্য দেওয়ার কথা বলে গ্রাহকদের ধোঁকা দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পুলিশ জানাচ্ছে, কিউকম প্রায় লক্ষাধিক পণ্য অনলাইনে বিক্রি করত। ক্রেতাকে আকৃষ্ট করার জন্য কিউকম ‘বিজয় আওয়ার’ ‘স্বাধীনতা আওয়ার’ ‘বিগ বিলিয়ন’ নামে দুই থেকে ১৫ দিন সময় দিয়ে ১…

Read More