নিউজিল্যান্ড পৌঁছে কোয়ারেন্টাইনে বাংলাদেশ ক্রিকেট দল

১০ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ): দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ ভোরে ক্রাইস্টচার্চে পা রাখেন মোমিনুল-মুশফিকরা।ক্রাইস্টচার্চে আগামী ৭ দিন কোয়ারেন্টাইনে থাকবে টাইগাররা। কোয়ারেন্টাইন শেষে করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হলেই অনুশীলন শুরু করতে পারবে পুরো দল।চলতি বছর দ্বিতীয়বারের মত নিউজিল্যান্ড সফরে গেল বাংলাদেশ। গেল ফেব্রুয়ারিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল টাইগাররা। দুই সংস্করনের সিরিজে একটি ম্যাচও জিততে পারেনি তারা।গেল সেপ্টেম্বরে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছিলো বাংলাদেশ।টি-টোয়েন্টি বিশ^কাপের সুপার টুয়েলভ থেকে বিদায় নেয়ার পর ঘরের মাঠে পাকিস্তানের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুই…

Read More

অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির

১০ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ): রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, কোমলমতি শিক্ষার্থীরা যাতে কিশোর গ্যাং এর মতো অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে থাকে সে ব্যাপারে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান। ‘সতর্ক থাকতে হবে যাতে কোমলমতি শিক্ষার্থীরা টিকটক, লাইকির লোভনীয় ফাঁদে পা দিয়ে মানব পাচারের শিকারে পরিণত না হয়,’ রাষ্ট্রপতি মানবাধিকার কমিশনের এক আলোচনায় এ কথা বলেন।‘জাতীয় মানবাধিকার কমিশন’ আয়োজিত ‘মানবাধিকার দিবস- ২০২১’ উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ-অডিটোরিয়ামে এক আলোচনায় বঙ্গভবন থেকে পূর্বে ধারণকৃত রাষ্ট্রপতির বক্তৃতা সম্প্রচার করা হয়।আবদুল হামিদ বলেন, মানব পাচার ও মাদকের ভয়াবহতা সমাজে নানা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মাদকের ছোবলে অনেক পরিবার…

Read More

গ্রেপ্তার হতে পারেন তাহসান, মিথিলা, ফারিয়া

১০ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ):ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এক গ্রাহকের করা প্রতারণার মামলায় যেকোনো সময় গ্রেপ্তার করা হতে পারেন অভিনয়য়শিল্পী তাহসান রহমান খান, রাফিয়াথ রশিদ মিথিলা ও শবনম ফারিয়া। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান আজ শুক্রবার সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। রাজধানীর ধানমন্ডি থানায় ৪ ডিসেম্বর প্রতারণার এই মামলাটি করেন ইভ্যালির গ্রাহক সাদ স্যাম রহমান। গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হয়। আজ দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাজ্জাদুর রহমান এ কথা বলেন। ডিসি সাজ্জাদুর রহমান বলেন, ‘মামলায় বাংলাদেশের কয়েকজন সেলিব্রিটির নাম আছে। এর মধ্যে আছেন তাহসান, শবনম ফারিয়া ও…

Read More

জাবিতে দিনব্যাপী প্রজাপতি মেলা

১০ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ):‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এ স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে চলছে প্রজাপতি মেলা। শুক্রবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আক্তার। এ সময় প্রজাপতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য সিরাজগঞ্জের ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলীকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান সমীকে বাটারফ্লাই ইয়াং ইনথুজিয়াস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রজাপতি মেলার আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, প্রজাপতি সংরক্ষণে আমাদের…

Read More

বেগম রোকেয়া পদক-২০২১ প্রদান করলেন প্রধানমন্ত্রী

০৯ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য আজ পাঁচ জন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক-২০২১ প্রদান করেছেন।প্রধানমন্ত্রী আজ সকালে প্রধান অতিথি হিসেবে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই পদক প্রদান করেন।প্রধানমন্ত্রীর পক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বিজয়ীদের মাঝে পদক হস্তান্তর করেন।মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বেগম রোকেয়া দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।পুরস্কার বিজয়ীরা হচ্ছেন- নারী শিক্ষার জন্য অধ্যাপক…

Read More

সাভারের আশুলিয়ায় প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

০৯ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় মারুফা বেগম (২৮) নামের এক কুয়েত প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার দেবর হাসান শ্বাসরোধ করে তাকে হত্যার পর পালিয়েছেন বলে জানিয়েছে স্বজনরা। বুধবার (৮ ডিসেম্বর) রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকার ডেকো পোশাক কারখানার সামনের একটি বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মারুফা পিরোজপুরের মঠবাড়িয়া থানার জাটিবুনিয়া গ্রামের মোস্তফার মেয়ে। তার স্বামীর নাম আল-আমিন। তিনি কুয়েত প্রবাসী। মারুফা আশুলিয়ার ওই এলাকায় থেকে শারমিন গ্রুপের একটি কারখানায় চাকরি করতেন। তার মারজানা নামের একটি ১২ বছরের কন্যা ও ফাহিম নামের একটি ছয় বছরের পুত্র…

Read More

ভূমিহীন হওয়ায় পুলিশ কনস্টেবলের চাকরি হচ্ছে না বরিশালের আসপিয়ার

০৯ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ):কনস্টেবল পদে চাকরির জন্য সাতস্তরে যাচাই-বাছাই, শারীরিক যোগ্যতা, লিখিত ও মৌখিক পরীক্ষা এবং দুই দফা মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বরিশালের হিজলার কলেজছাত্রী আসপিয়া ইসলাম। কিন্তু শুধু ভূমিহীন হওয়ার কারণে পুলিশে চাকরির স্বপ্ন পূরণ হচ্ছে না তার। পুলিশের প্রতিবেদনে ভূমিহীন হওয়ায় তার চাকরি হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। তবে যোগ্যতা বলে চাকরি পাওয়ার দাবি নিয়ে বৃহস্পতিবার বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামনের কাছে গিয়েছিলেন ওই কলেছাত্রী। সেখান থেকেও নিরাশ হয়েছেন তিনি। যোগ্যতা থাকার পরও ভূমিহীনরা চাকরি পাবে না-পুলিশের এমন নিয়ম পরিবর্তনের দাবি জানিয়েছেন বরিশাল সনাকের সভাপতি অধ্যাপক শাহ সাজেদা।…

Read More

মুরাদ বিদেশে যাবেন নাকি স্বদেশে থাকবেন, সেটা তাঁর ব্যাপার: আসাদুজ্জামান খান

০৯ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ): তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ক্ষমতাসীন দলের সাংসদ মুরাদ হাসানের বিদেশে যাওয়ার প্রস্তুতির বিষয়ে জানা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এগুলো আমার জানা নেই। উনি বিদেশ যাবেন নাকি স্বদেশে থাকবেন, সেটা তাঁর ব্যাপার। এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই।’ আজ বৃহস্পতিবার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশযাত্রা নিয়ে স্বরাষ্ট্রের করণীয় বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে কিছু আসেনি বলেও জানান মন্ত্রী। অশালীন ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর…

Read More

নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান প্রধানমন্ত্রীর

০৯ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহবান জানিয়ে বলেছেন, আইন নয়, মানসিকতার পরিবর্তনই নারীর ওপর সহিংসতা প্রতিরোধ করতে পারে।তিনি বলেন, ‘সবচেয়ে বেশি যে বিষয়টা আমাদের জন্য পীড়াদায়ক তা হচ্ছে নারীর প্রতি সহিংসতা। নারী নির্যাতন, ধর্ষণ ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে আইন করেছি। কিন্তু, শুধু আইন করল্ইে এ সব বন্ধ করা যাবে না, এ জন্য মানসিকতাও বদলাতে হবে। চিন্তা-চেতনার পরিবর্তন আনতে হবে এবং বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস।’শেখ হাসিনা আজ সকালে ‘বেগম রোকেয়া দিবস উদযাপন’ এবং ‘বেগম রোকেয়া পদক-২০২১’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র ভাষণে এ কথা বলেন।তিনি…

Read More

আবরার হত্যায় ২০ ছাত্রের মৃত্যুদণ্ড

৮ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ): বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ আসামি হলেন, মেহেদী হাসান রাসেল, মো. অনিক সরকার, ইফতি মোশাররফ সকাল, মো. মেহেদী হাসান রবিন, মেফতাহুল ইসলাম জিওন, মুনতাসির আলম জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির, মুজাহিদুর রহমান, মনিরুজ্জামান মনির, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান, শামীম বিল্লাহ, এ এস এম নাজমুস সাদাত, মিজানুর রহমান ওরফে মিজান, শামসুল আরেফিন রাফাত, মোর্শেদ অমত্য…

Read More