বুস্টার ডোজ নিয়ে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ মন্ত্রিসভার

১৩ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ): করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ দ্রুত সংক্রমণের পটভূমিতে দেশে কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ সম্পর্কে একটি সুনির্দিষ্ট নির্দেশিকা নিয়ে কাজ করার জন্য মন্ত্রিসভা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের সাহায্যে ভার্চুয়ালি বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে অংশগ্রহণ করেন।সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘ওমিক্রন সংক্রমণ বিষয়ে বিশেষ দৃষ্টি দিতে বলা হয়েছে। বিশ্বব্যাপী বিজ্ঞানীরা বুস্টার ডোজের জন্য একটা সুপারিশ করেছে, সেটা আমাদের দেশের জন্যও ওনারা চিন্তা-ভাবনা করছেন, কিভাবে বুস্টার ডোজটা দেয়া…

Read More

সাভারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, গ্রেফতার ১

১৩ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ):নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সাভারে এক মেম্বার প্রার্থীর ভাইকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বনগাঁও ইউনিয়ন থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, আসন্ন পাঁচ জানুয়ারি বনগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাতে ছয় নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী আলাউদ্দিনের ভাই গিয়াস উদ্দিন আচরণ বিধি লঙ্ঘন করেন। পুলিশ ঘটনাস্থলে গেলে গিয়াস উদ্দিন পুলিশের উপর হামলা চালালে পুলিশ তাকে আটক করে। এসময় গিয়াস উদ্দিন পুলিশ সদস্যদের দেখে নেয়ার হুমকি দেন। বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, এঘটনায় সাভার মডেল থানায়…

Read More

রাষ্ট্র-বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জয়ের

১৩ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ): প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্র ও সরকার বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।বাংলাদেশের জাতির পিতা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র জয় প্রধান অতিথি হিসেবে রবিবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি পঞ্চম প্রজন্মের (৫জি) মোবাইল ইন্টারনেট উদ্বোধনকালে এ কথা বলেন।এ সময় তিনি আরো বলেন, ‘যখনই বাংলাদেশ দ্রুততার সাথে সামনে এগিয়ে গেছে, তখনই কিছু ষড়যন্ত্রকারী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আমি অতীতেও দেখেছি, নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়ে উঠে। এখন নির্বাচনের…

Read More

ধানমন্ডির বাসায় যাননি মুরাদ

১৩ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ):কানাডার পর দুবাইয়ে ঢুকতে চেয়েও ব্যর্থ হয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান দেশে ফিরছেন। রবিবার বিকাল ৫টা ৪ মিনিটে এমিরেটসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তবে ডা. মুরাদ তার বর্তমান ঠিকানা রাজধানীর ধানমন্ডির বাড়িতে যাননি। ধানমন্ডির নতুন ১৫ নম্বর রোডের এই বাড়িতেই সপরিবারে বসবাস করেন তিনি। আজ রবিবার বিকেল ৫টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সাবেক এই তথ্য প্রতিমন্ত্রী। বিমানবন্দর থেকে একটি সূত্র জানায়, বিমানবন্দরে নিয়মমাফিক কাজ শেষ করে সন্ধ্যা ছয়টার দিকে একটি প্রাইভেটকারে চড়ে বেরিয়ে যান তিনি।…

Read More

টিকার কার্যকারিতা হ্রাস করে অমিক্রন: ডব্লিউএইচও

১৩ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ):বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, ডেলটার চেয়ে করোনার অমিক্রন ধরন বেশি দ্রুত ছড়ায়। এটি টিকার কার্যকারিতা হ্রাস করে। তবে প্রাথমিক তথ্য অনুসারে, ধরনটি কম গুরুতর লক্ষণ সৃষ্টি করে। গতকাল রোববার ডব্লিউএইচও এসব কথা জানায়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। চলতি বছরের শুরুর দিকে ভারতে করোনার ডেলটা ধরন শনাক্ত হয়। বিশ্বে করোনার বেশির ভাগ সংক্রমণের জন্য ডেলটা ধরনকে দায়ী করা হয়। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় অমিক্রন ধরন শনাক্ত হয়। এ ধরনের অনেক ‘মিউটেশন’ হয়েছে। এ কারণে অমিক্রনকে নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অমিক্রন শনাক্ত হওয়ার জেরে গত…

Read More

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান হলেন ফখরুল আলম সমর

১১ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ):ঢাকার সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ফখরুল আলম সমর বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) চেয়ারম্যান প্রার্থী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা নাজিয়াত আহমেদ। এ ব্যাপারে চেয়ারম্যান ফখরুল আলম সমর বলেন, আমি আমার কাজের ফলাফল পেয়েছি। আমি যে কাজ করেছি এতে আমি বিপুল ভোটে নির্বাচিত হতাম। আমার জনপ্রিয়তা দেখেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। আমি আমার ভালো কাজের ফলাফল পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তেঁতুলঝোড়া ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা নাজিয়াত আহমেদ জানান, ওই…

Read More

বিদ্যুৎ-বিভ্রাটের পর ‘ইংলিশ বিভ্রাট’ এবং অস্ট্রেলিয়ার জয়

১১ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ):নাথান লায়নকে বাদ দেওয়ার আলোচনাও উঠেছে। ব্রিসবেন টেস্ট খেলতে নামার আগে শেষ ৯ উইকেট পেতে হাজারের বেশি বল করেছেন। এক দশক ধরে শুধু অফ স্পিনেই ভরসা রেখে যাচ্ছেন এ স্পিনার। বৈচিত্র্য নেই বললেই চলে। কিন্তু লাইন-লেংথ নিখুঁত হলে ও বাঁক পেলে, তার সঙ্গে যদি শিকারির ধৈর্যও থাকে তাহলে সাফল্য এক সময় না এক সময় ধরা দেবেই। ব্রিসবেন টেস্টের কথাই ধরুন। ৩৯৯ উইকেট নিয়ে খেলতে নেমেছিলেন লায়ন। ইংল্যান্ডের প্রথম ইনিংসে উইকেট পাননি। দ্বিতীয় ইনিংসে কাল তৃতীয় দিন পর্যন্তও ২৪ ওভার বল করে উইকেটশূন্য। কিন্তু আজ চতুর্থ দিন সকালে মিলেছে…

Read More

ডা.মুরাদ কানাডায় প্রবেশ করতে পারেননি

১১ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ):বৃহস্পতিবার রাত ১টা ২১ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান। সবকিছু ঠিক থাকলে শুক্রবার রাত ১০ টা থেকে ১১টার মধ্যে তার কানাডায় প্রবেশ করার কথা। কিন্তু কানাডা থেকে প্রকাশিত অনলাইন পোর্টাল ‘নতুন দেশ’ বলছে ভিন্ন কথা। প্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগর সম্পাদিত অনলাইনটি দাবি করেছে, ডা. মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেয়া হয় বলে জানা গেছে। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও কানাডিয়ান নাগরিক কানাডায় তার…

Read More

‘সব মেট্রোপলিটন শহরে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া’

–১০ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ):রাজধানী ঢাকার পরে এবার চট্টগ্রামসহ দেশের সব মেট্রোপলিটন শহরের শিক্ষার্থীরা আগামী ১১ ডিসেম্বর থেকে গণপরিবহনে হাফ ভাড়ায় চলাচল করতে পারবে। রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ। ঘোষণায় তিনি জানান, শিক্ষার্থীরা সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এই সুযোগ পাবে। এজন্য শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড দেখাতে হবে। অবশ্য সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে এই আওতার বাইরে থাকবে। তবে শহরের বাইরে যাতায়াতের ক্ষেত্রে শিক্ষার্থীরা এই অর্ধেক ভাড়ার সুযোগ পাবে না। এ সময় খন্দকার এনায়েতুল্লাহ বলেন, শিক্ষার্থীদের…

Read More

কোন পাসপোর্টে কানাডায় গেলেন মুরাদ

১০ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ):তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা ডা. মুরাদ হাসান গত রাতে কানাডায় গেছেন। তিনি ৭ ডিসেম্বর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। আর ৯ ডিসেম্বর রাতে কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এত দ্রুত কীভাবে তিনি কানাডার ভিসা পেলেন? তার কাছে কি আগেই কানাডার ভিসা ছিল? কোন পাসপোর্ট নিয়ে তিনি কানাডায় গেলেন? এমন নানা প্রশ্ন উঠছে। ডা. মুরাদের এত দ্রুত দেশ ত্যাগ নিয়ে প্রশ্ন তুলেছেন কানাডা প্রবাসী সাংবাদিক শওকত আলী সাগর। বৃহস্পতিবার রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‌‌‘আচ্ছা, ডা. মুরাদ চাইলেন আর অমনি টিকিট কেটে কানাডার…

Read More