২৬ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ):ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় লঞ্চের মালিকসহ আট জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ ছাড়া লঞ্চের ফিটনেস সনদ, নিবন্ধন ও মাস্টার-ড্রাইভারদের সনদও স্থগিত করা হয়েছে। আজ রোববার দুপুরে ঢাকার নৌ পরিবহন আদালতের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) জয়নাব বেগম এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে নৌ পরিবহন অধিদপ্তরের মুখ্য পরিদর্শক শফিকুর রহমান বাদী হয়ে এই মামলা করেন। নৌ পরিবহন আদালতের রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা (প্রসিকিউটিং অফিসার) বেল্লাল হোসাইন জানান, দুর্ঘটনায় তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন আসার পর পরিদর্শক শফিকুর…
Read MoreYear: 2021
এসএসসির রেজাল্ট ২৮ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে
২৬ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ):মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২৮ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যেকোনো দিন। এর মধ্যে ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শিক্ষাবর্ষের বিনা মূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। একই দিন এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হতে পারে বলে আলোচনা চলছে। তবে এখনো তারিখ চূড়ান্ত হয়নি। খুব শিগগির ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত হবে। ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদ বলেন, এ মাসের মধ্যেই…
Read Moreসমাজসেবা অধিদপ্তরের চাকরির পরীক্ষা কেন বারবার স্থগিত হচ্ছে
২৬ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ): সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র দেওয়ার পর দুবার স্থগিত করল অধিদপ্তর। ২০১৯ সালে একবার স্থগিত করা হয়েছিল। সবশেষ গত বৃহস্পতিবার পরীক্ষার ঠিক আগের দিন বিজ্ঞপ্তি দিয়ে স্থগিত করা হয় এ পরীক্ষা। সাধারণত কোনো অধিদপ্তর বা মন্ত্রণালয়ের পরীক্ষা স্থগিত করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি পরীক্ষার্থীদের খুদে বার্তায় তা জানিয়ে দেওয়া হয়। কিন্তু সমাজসেবা অধিদপ্তর পরীক্ষার্থীদের কোনো খুদে বার্তা দেয়নি। শুধু পরীক্ষার আগের দিন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষা স্থগিতের তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ টেলিভিশনের দৃষ্টি আকর্ষণ করে তা প্রচারের…
Read Moreহাসপাতাল ছেড়েছেন সেতুমন্ত্রী
২৬ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ): আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।আজ রোববার সকালে তিনি চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বঙ্গবন্ধ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল ত্যাগ করেন। তিনি হাসপাতাল থেকে সরাসরি সচিবালয়ে যান।মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য নিশ্চিত করে বলেন, মন্ত্রী মহোদয় ১২ দিন পর আজ রোববার সকাল ১০টার কিছুক্ষণ আগে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে বের হয়ে সরাসরি সচিবালয়ে মন্ত্রণালয়ে গিয়ে কাজে যোগ দিয়েছেন।ওবায়দুল কাদের গত ১৪ ডিসেম্বর বুকে ব্যথা নিয়ে বিএসএমএমইউয়ে ভর্তি…
Read Moreক্রিসমাস উইকেন্ডে ওমিক্রন আতঙ্কে ফ্লাইট বাতিল
২৬ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ): বিশ্বজুড়ে ক্রিসমাস উইকেন্ডে ওমিক্রন আতঙ্কে ৬ হাজার ৩শ’রও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বিলম্বিত হয়েছে হাজার হাজার ফ্লাইট। শনিবার ওয়েবসাইট সূত্রে এ কথা জানা গেছে।ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার.কম-এর তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে শনিবার প্রায় ২ হাজার ৮’শ ফ্ল্ইাট বাতিল করা হয়ছে। এর মধ্যে ৯৭০টিরও বেশি হয় যুক্তরাষ্ট্র থেকে আসা – যাওয়ার ফ্লাইট। এছাড়া ৮ হাজারেরও বেশি ফ্লাইটে বিলম্ব ঘটেছে।এদিকে শুক্রবার বিশ্বজুড়ে কমপক্ষে ২ হাজার ৪০১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া আরও প্রায় ১০ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে।ফ্লাইটঅ্যাওয়ার.কম আরো বলছে, ওমিক্রন আতঙ্কে ক্রিসমাস উইকেন্ডে এক যুক্তরাষ্ট্রেই যত…
Read Moreসাকিব-সুজনের চুক্তি
২৩ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ):বাংলাদেশ দলের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুধু বাংলাদেশই নয়, বিশ্ব ক্রিকেটেও নিজেকে সবার সেরা প্রমাণ করেছেন বেশ কয়েকবার। তাইতো এই ক্রিকেটারকে ঘিরে বিপিএলের এবারের আসরে আগ্রহের কমতি নেই কারোরই। যদিও এরই মধ্যে সাকিবের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বরিশালের ফ্র্যাঞ্চাইজি পাওয়া ফরচুন গ্রুপ। একই সঙ্গে কোচ হিসেবে তারা চুক্তিবদ্ধ করেছেন দেশের অন্যতম সেরা কোচ খালেদ মাহমুদ সুজনকে। বৃহস্পতিবার বিকেলে ফরচুন গ্রুপের কর্ণধার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সাকিব দেশ ছাড়ার আগেই তার সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের এবারের আসরে দেশি ক্রিকেটারদের একজনকে…
Read More২ এপ্রিল শুরু হতে পারে পবিত্র মাহে রমজান
২৩ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ):আগামী বছরের ২ এপ্রিল থেকে মধ্যপ্রাচ্যে পবিত্র মাহে রমজান মাস শুরু হতে পারে। বুধবার মিশরের জাতীয় জোর্তিবিদ্যা ও ভূপ্রকৃতিবিদ্যা গবেষণা ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে। মিশরীয় জোতির্বিদরা জানিয়েছেন, আগামী ১ এপ্রিল আরবি শাবান মাসের ২৯ তারিখ পড়ছে। ওইদিন সন্ধ্যাতেই আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা যেতে পারে। সেক্ষেত্রে ২ এপ্রিল থেকে শুরু হবে রোজা। আরবি মাসের শুরু ও শেষ সাধারণত চাঁদ দেখার ওপর নির্ভরশীল। আরবি ক্যালেন্ডারে নবম মাস রমজান। এই মাসের নাম এসেছে আরবি ‘রামাদ’ শব্দ থেকে। এর অর্থ ‘তপ্ত’ বা ‘শুষ্কতা’। রমজান মাস দোয়া কবুলের মাস। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু…
Read Moreভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
২৩ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ): সাফ অনুর্ধ-১৯ মহিলা চ্যাম্পিয়নশীপে ভারতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাংলাদেশ। বুধবার কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।ম্যাচের ৮১ মিনিটে স্বাগতিকদের হয়ে জয়সুচক গোলটি করেছে আনাই মগিনি। ডি বক্সের ভেতর সতীর্থের কাছ থেকে পাওয়া ব্যাক পাসের বল তিনি গোলবক্স লক্ষ্য করে ক্রস করলে পরাস্ত হন সফরকারী ভারতের গোল রক্ষক আনসিকা। বলটি সরাসরি আশ্রয় নেয় জালে।এরপর ৮৩, ৮৯ এবং ইনজুরি টাইমে আরো তিনটি জোড়ালো আক্রমন রচনা করেছিল স্বাগতিকরা। তবে…
Read Moreমালদ্বীপের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’য় পিটিএর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
২৩ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহিম মোহাম্মদ সলিহের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও সংযোগের উন্নয়নে ফলপ্রসূ দ্বিপক্ষীয় আলোচনা করেছেন।এখানে আজ প্রেসিডেন্ট কার্যালয়ে দ্বিপক্ষীয় সংলাপ, মালদ্বীপ সরকারের কাছে ১৩টি সামরিক যান হস্তান্তর এবং বেশ কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করার পরে তিনি এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আমি দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও সংযোগ উন্নয়নের বিষয়ে প্রেসিডেন্ট সলিহের সাথে বিশদ আলোচনা করেছি।’প্রধানমন্ত্রী বলেন, সংলাপের সময় তারা দুই দেশের মধ্যে বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, যুব ও ক্রীড়া, মৎস্য ও কৃষি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছেন…
Read Moreস্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত আমরা বিশ্রাম নেব না: প্রধানমন্ত্রী
২৩ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি তাঁর বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে শিখেছেন, কীভাবে বঞ্চিত, সুবিধাবঞ্চিতদের প্রতি সহানুভূতিশীল হতে হয়। কীভাবে তাদের জন্য সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখতে হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক এমআইটি প্রেস ডাইরেক্টে প্রকাশিত নিবন্ধে এসব কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ‘তিনি (বঙ্গবন্ধু) স্বপ্ন দেখেছিলেন আবারও একটি সোনার বাংলা তৈরি করার, যেমনটি আমাদের ভূমি প্রাচীনকালে পরিচিত ছিল। তিনি গণতন্ত্র, ধর্মীয় সহিষ্ণুতা ও সামাজিক ন্যায়বিচারের আদর্শের ভিত্তিতে একটি সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। এটি শেষ পর্যন্ত তাঁর রাজনৈতিক দর্শনে ও সারা জীবনের আলোকবর্তিকা…
Read More