দেশে প্রতিদিন প্রায় ৪টি ধর্ষণের ঘটনা ঘটছে

২ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ ): সারা দেশে দিনে প্রায় চারটি ধর্ষণের ঘটনা ঘটে। চলতি বছরের প্রথম ১০ মাসে ধর্ষণ সংক্রান্ত ১ হাজার ১৮২টি ঘটনা ঘটে। এর মধ্যে ধর্ষণ ৯৫৫টি, দলবদ্ধ ধর্ষণ ২২০টি ও ধর্ষণের চেষ্টা ২৫৯টি। একই সময়ে প্রায় ৮৪ শতাংশ নারী যৌন হয়রানির শিকার হয়েছেন। ‘বাংলাদেশে যৌন হয়রানি : বর্তমান প্রেক্ষাপট ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব তথ্য তুলে ধরে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ)। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত খবরের ভিত্তিতে এ পরিসংখ্যান দিয়েছে সংস্থাটি। গতকাল রাজধানীর জাতীয়…

Read More

আমিনবাজারে ৬ ছাত্রকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যার রায় আজ

২ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ ): নয় বছর আগে শবে বরাতের রাতে সাভারের আমিনবাজারে ছয় ছাত্রকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমত জাহান এ রায় ঘোষণা করবেন। অতিরিক্ত পিপি আনন্দ চন্দ্র বিশ্বাস জানান, রায় ঘোষণার দিন ধার্য করার পাশাপাশি আদালত ৫৮ আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অভিযোগ গঠনের পর ২ আসামি বিভিন্ন সময়ে কারাগারে মারা যান। ২০১১ সালের ১৭ জুলাই শবেবরাতের রাতে আমিনবাজারের বড়দেশি গ্রামের কেবলার চরে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে…

Read More

করোনার টিকা বাধ্যতামূলক করার বিষয়ে চিন্তাভাবনার সময় এসেছে

২ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ ডেস্ক ):করোনা প্রতিরোধে টিকা বাধ্যতামূলক করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের চিন্তাভাবনা করার সময় এসেছে।ইউরোপীয় কমিশন প্রধান উরসালা ভন দার লিয়েন বুধবার এ কথা বলেন। এ সময়ে তিনি সদস্যভুক্ত রাষ্ট্রের সরকারগুলোর প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ওপর গুরুত্বারোপ করেন।এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমি মনে করি এটি এখন বোধগম্য এবং এ বিষয়ে আলোচনার এখনই উপযুক্ত সময়।তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আমরা কিভাবে টিকা বাধ্যতামূলকের বিষয়ে উৎসাহিত এবং চিন্তাাভাবনা করতে পারি এ বিষয়ে আলোচনা প্রয়োজন। প্রয়োজন অভিন্ন উপায় গ্রহণ।

Read More

এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ

২ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ ): চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ ২ ডিসেম্বর শুরু হচ্ছে। এই পরীক্ষা কার্যক্রম ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে।নয়টি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডে এইচএসসি/আলিম/ এইচএসসি (বিএম/ভোকেশনাল) মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন ।গতবছরের তুলনায় এবছর মোট পরীক্ষার্থী বেড়েছে ৩৩ হাজার ৯০১ জন। বৃদ্ধির শতকরা হার ২ দশমিক ৪৮ শতাংশ। মোট প্রতিষ্ঠান বেড়েছে ১২০ টি এবং কেন্দ্র বেড়েছে ২০টি।এদিকে, এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন্ করতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সচেতনতার আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।মন্ত্রী মঙ্গলবার চাঁদপুরে আয়োজিত এক আলোচনা…

Read More

নিরাপদ সড়কের দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার,১ ডিসেম্বর, ২০২১ (বিবিনিউজ): নিরাপদ সড়কের দাবিতে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এঘটনায় মহাসড়কটিতে যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের পাকিজা এলাকায় এঘটনা ঘটে। পুলিশ জানায়,নিরাপদ সড়কের দাবিতে দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের পাকিজা এলাকা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিরপদে যানচলাচলের আশ^াস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

Read More

শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফিরে যাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর, ২০২১ (বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, যানবাহন ভাঙচুর করা তাদের কাজ নয়। অপরাধীদের শাস্তির আওতায় আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।প্রধানমন্ত্রী বলেন, ‘রাস্তায় নেমে গাড়ি ভাঙ্গা এটা ছাত্রদের কাজ নয়, এটা কেউ করবেন না। দয়া করে যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান, লেখাপড়া করেন। আর যারা দোষী তাদেরকে খুঁজে বের করে অবশ্যই শাস্তি দেয়া হবে, সেটা আমরা করবো।’শেখ হাসিনা আজ সকালে বিজয়ের মাসের প্রথম দিন বাংলাদেশ শিশু একাডেমীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের…

Read More

মহান বিজয়ের মাস শুরু

১ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ ):আজ থেকে শুরু হয়েছে বিজয়ের মাস ডিসেম্বর। ত্রিশ লাখ শহীদ আর দু’লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত স্বাধীনতার সাক্ষর এবারের বিজয়ের মাস নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হবে।বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠ ঘটনা হলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙ্গালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্ন সাধ পূরন হয় এ মাসে।বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় আসে এ মাসের ১৬ ডিসেম্বর। স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে…

Read More

পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

৩০ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বেলা সোয়া তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো ধোঁয়া বেরোচ্ছে।গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকায় রিপন গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, জরুন এলাকায় রিপন গার্মেন্টসে নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। পরে খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিস ও জয়দেবপুর কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা…

Read More

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত

৩০ নভেম্বর ২০২১(বিবিনিউজ ): আগামীকাল থেকে গণপরিবহনে শিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা।রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে সড়ক পরিবহন মালিক সমিতি মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ আজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘১ ডিসেম্বর থেকে হাফ ভাড়া কার্যকর হবে। হাফ ভাড়া দেয়ার সময় আইডি কার্ড দেখাতে হবে। ছুটির দিনে হাফ ভাড়া কার্যকর হবে না। হাফ ভাড়া শুধু ঢাকায় সীমাবদ্ধ অন্যান্য জেলার জন্য প্রযোজ্য নয়।’আরও জানানো হয়, সকাল ৭ টা থেকে রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া দিতে পারবেন শিক্ষার্থীরা। এই সময়ের পর বাসে উঠলে পুরো…

Read More

বাসচাপায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বিক্ষোভ

৩০ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):বাসচাপায় শিক্ষার্থী মাঈনুদ্দিন নিহতের প্রতিবাদে রাজধানীর রামপুরা ব্রিজ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।মঙ্গলবার সকাল ১০টার দিকে শুরু হওয়া বিক্ষোভের জেরে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সোমবার রাতে রামপুরায় রাস্তা পার হওয়ার সময় দুটি বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে নিহত হয় মাঈনুদ্দিন। রামপুরার একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের বাণিজ্য শাখা থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সে।মাঈনুদ্দিন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে রাতেই বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে রামপুরা বাজার এলাকায় বেশ কয়েকটি বাসে আগুন ধরিয়ে দেয়। মধ্যরাত পর্যন্ত এলাকাবাসী সড়ক অবরোধ…

Read More