জাল নোট তৈরি ও বিতরণকারীদের বিরুদ্ধে একসাথে কাজ করবে বাংলাদেশ ও ভারত

ঢাকা, ১৮ ডিসেম্বর : জাল নোটের উৎস চিহ্নিত এবং জালনোট তৈরি ও বিতরণকারীদের বিরুদ্ধে বাংলাদেশ ও ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে।এজন্য উভয় দেশের কর্মকর্তারা প্রশিক্ষণ,কাজের অভিজ্ঞতা এবং তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য বিনিময় করবে। রোববার ঢাকায় পুলিশ সদর দফতরে বাংলাদেশ ও ভারত জাল নোট সংক্রান্ত যৌথ টাস্ক ফোর্সের ৩ দিনব্যাপী চতুর্থ সভায় উভয় দেশের প্রতিনিধিরা এই সিদ্ধান্ত গ্রহণ করে। পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস্) মো: মোখলেসুর রহমান সভা উদ্বোধন করেন। এ সময় তিনি সকলকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশ ও ভারত…

Read More

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ১৯ কূটনীতিক

কক্সবাজার, ১৮ ডিসেম্বর : বিশ্বের ১৮টি দেশের ১৯ জন কূটনীতিক রোববার দুপুরে জেলার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এসময় তারা ক্যাম্পের বিভিন্ন ব্লক ঘুরে দেখেন এবং মিয়ানমারের বাস্তুতচ্যুত রোহিঙ্গাদের সাথে কথা বলেন। সফররত রাষ্ট্রদূতগণ রোববার সকালে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আলী হোসেন এর সাথে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। জেলা প্রশাসক রোহিঙ্গাদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা, খাদ্য, পুষ্টি, বস্ত্র, বাসস্থান, যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা ও স্যানিটেশনসহ বিভিন্ন বিষয়ে রাষ্ট্রদূতদের অবহিত করেন। জেলা প্রশাসক জানান, বিদেশী রাষ্ট্রদূতগণ রোহিঙ্গা ক্যাম্পে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা জেনে সন্তোষ প্রকাশ করেন। তারা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।…

Read More

প্রধানমন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে অনাবাসিক দূতদের আলোচনা

ঢাকা, ১৮ ডিসেম্বর : বাংলাদেশে নিযুক্ত অনাবাসিক দূতরা নিরাপত্তা ও মর্যাদাসহ মিয়ানমারের নাগরিকদের সঠিক প্রত্যাবাসন নিশ্চিতকরণে বাংলাদেশকে তাদের সমর্থন দিয়েছেন। নয়াদিল্লীতে নিযুক্ত ১৫টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিকরা রোববার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকালে এ সমর্থন দেন। দূতরা হলেন- বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, ইথিওপিয়া, জর্জিয়া, গ্রিস, পর্তুগাল, স্লোভেনিয়া ও ইউক্রেনের রাষ্ট্রদূত, সাইপ্রাস, মরিশাস ও কেনিয়ার হাইকমিশনার, অস্ট্রিয়া, চেক রিপাবলিক ও ঘানার চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং নিউজিল্যান্ডের দ্বিতীয় সচিব। এ সময় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী উপস্থিত ছিলেন। নয়াদিল্লী ভিত্তিক এসব মিশন প্রধান ও কূটনীতিকরা কক্সবাজারে রোহিঙ্গা শিবির…

Read More

ফিলিস্তিনের সমর্থনে ইন্দোনেশিয়ায় হাজার হাজার মানুষের মিছিল

জাকার্তা, ১৭ ডিসেম্বর : জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির দেয়ার যুক্তরাষ্ট্রের ঘোষণার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় রোববার হাজার হাজার লোক বিক্ষোভ করেছে। ইন্দোনেশিয়ার শীর্ষ ইসলামিক কর্তৃপক্ষ উলেমা কাউন্সিল এই মিছিলের আয়োজন করে। সরকার ও অন্যান্য ইসলামিক সংগঠনগুলো একে সহায়ত করেছে। পুলিশ জানায়, জাকার্তার প্রাণকেন্দ্রে অবস্থিত ন্যাশনাল মন্যুমেন্টে ৮০ হাজার বিক্ষোভকারী জমায়েত হয়। এ সময় তারা ‘ফিলিস্তিনের স্বাধীনতা চাই’ ও ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করে। বিক্ষোভকারীদের অধিকাংশই সাদা পোশাক পরেছিল। তারা সিদ্ধান্ত পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায়। যে স্থানে প্রতিবাদ হচ্ছিল তার কয়েক মিটার দূরেই মার্কিন দূতাবাস অবস্থিত। বিক্ষোভে ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক…

Read More

প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা জড়িত : দুদক কমিশনার

ঢাকা, ১৭ ডিসেম্বর : সারাদেশে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষায় যত জায়গায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে তার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা জড়িত বলে জানিয়েছেন (দুর্নীতি দমন কমিশন) দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে দুদক কর্মকর্তাদের বৈঠকে তিনি একথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের অনিয়ম ও দুর্নীতি বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি স্বীকার করে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসে বিজিপ্রেসের কিছু অসাধু কর্মচারী জড়িত। প্রশ্নপত্র ফাঁসসহ শিক্ষাখাতে দুর্নীতি রোধে কাজ করছে সরকার। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আমাদের হাতে অনেক সাজেশন…

Read More

সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের বাংলাদেশে আরো বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা, ১৭ ডিসেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের বাংলাদেশে আরো বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার দেশের বিভিন্ন স্থানে একশ’টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য পর্যাপ্ত জায়গা ও শিল্প গড়ে তোলার অবকাঠামোও প্রস্তুত করা হয়েছে। আরব আমিরাতের ব্যাবসায়ীরা এখানে যে কোন ধরনের শিল্প স্থাপনের সুযোগ গ্রহণ করতে পারে।’ আজ সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংযুক্ত আরব আমিরাতের বিদায়ী রাষ্ট্রদূত সাঈদ বিন হাজার আল সেহি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের…

Read More

টাঙ্গাইল মহাসড়কে ৭০ কি.মি. যানজট

টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে ৭০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে জানা গেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে চার লেন প্রকল্পের কাজ চলমান ও সেইসঙ্গে গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশা থাকার কারণে যানজট আরও প্রকট আকার ধারণ করেছে। আজ রবিবার মহাসড়কের বিভিন্ন স্থানে গিয়ে দেখা গেছে, ভাঙা রাস্তায় যানবাহন আটকে এবং ঘন কুয়াশার কারণে যানজটে স্থবির হয়ে পড়েছে মহাসড়ক। পরিবহন শ্রমিকরা ও যাত্রীরা অভিযোগ করেছেন-রামনা বাইপাস, করটিয়া, নাটিয়াপাড়া, জামুর্কি, ইচাইল, ধেরুয়া, হাঁটুভাঙ্গা ও কালিয়াকৈর এলাকায় ৭-৮টি মালবাহী ট্রাক ও দুটি…

Read More

রোনালদো চমকে ফের বিশ্বচ্যাম্পিয়ন রিয়াল

মহাদেশীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ক্লাবগুলো নিয়ে আয়োজিত মর্যাদার আসর ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদোর একমাত্র গোলে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো দলটি। শনিবার রাতে আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ব্রাজিলের ক্লাব গ্রেমিওকে ১-০ গোলে হারায় রিয়াল। বল দখলের রাখার পাশাপাশি খেলায় আক্রমণাত্মক ছিল রিয়ালই। এরপরও দলটিকে জয়সূচক একমাত্র গোলের জন্য দলটিকে অপেক্ষা করতে হয়েছে খেলার ৫৩ মিনিট পর্যন্ত। ডি-বক্সের পাঁচ গজ দূরে রোনালদোকে ফাউল করায় ফ্রি কিক পায় রিয়াল। সেই সুযোগে পাঁচবারের ব্যালন ডি অ’র জয়ী পর্তুগিজ তারকা নেন ফ্রিকিক। রক্ষণব্যুহ ভেঙে সেই শট…

Read More

দিরাইয়ে বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্রীর মৃত্যু

সুনামগঞ্জের দিরাই পৌর শহরে বখাটের ছুরিকাঘাতে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ঘরে ঢুকে ওই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বখাটে যুবক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে স্কুলছাত্রীর মৃত্যু হয়। শনিবার রাত আটটার দিকে দিরাই উপজেলার দিরাই পৌর শহরের মাদানী মহল্লায় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানায়, মুন্নী আক্তার নামের ওই ছাত্রী দিরাই বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বাবা হিফজুর রহমান ইটালিতে থাকেন। রাত আটটার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের জামাল মিয়ার ছেলে ইয়াহিয়া মুন্নীদের ঘরে ঢুকে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে…

Read More

এক ওভারে ছয় ছক্কা জাদেজার

নয়াদিল্লী, ১৬ ডিসেম্বর : জেলা পর্যায়ে একটি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে এক ওভারে ছয় ছক্কার কীর্তি গড়লেন ভারতের বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার আন্তঃজেলা টুর্নামেন্টে প্রতিপক্ষ আমরেলির বিপক্ষে খেলতে এক ওভারে ছয় ছক্কা মারেন জামনগরের হয়ে খেলতে নামা জাদেজা। ওপেনার হিসেবে খেলতে নেমে শেষ পর্যন্ত ১৫টি চার এবং ১০টি ছক্কায় ৬৯ বলে ১৫৪ রান করেন জাদেজা। জাদেজা বিধ্বংসী ইনিংসের কল্যাণে আমরেলিকে ১২১ রানের বিশাল ব্যবধানে হারায় জামনগর।

Read More