সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার,১৩ মার্চ, ২০২৬ (বিবিনিউজ) : জাতীয় সংসদের প্রথম দিনে বিরোধী দলের ওয়াক আউট না করলেই ভাল হতো বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন বীর বিক্রম।আজ জাতীয় শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন বীর বিক্রম আরো বলেন, বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে যাতে তারা সরকারের সমালোচনা করতে পারেন। আমি ক্রিকেট খেলার মতো আমপ্লেয়ারের দায়িত্ব পালন করবো।বিরোধীদল সমান ভাবে কথা বলার সুযোগ পাবেন।

দেশে কোন ফ্যাসিবাদ ফিরে না আসে এজন্য সকল রাজনৈতিক দলগুলোকে তিনি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।আজ সকালে সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে পৌঁছান জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।


এ সময় তারা স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নিরবতা পালন করেন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনায় অংশ নেন।


শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার ও ডেপুটি স্পিকার স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম,ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান,গণপূর্ত অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন, সাভার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment